আমাদের গল্প
রাঙামাটি আইটি স্কুলের ইতিহাস, বর্তমান এবং আগামীর স্বপ্ন।
আমাদের সম্পর্কে
রাঙামাটি আইটি স্কুল রাঙামাটির প্রথম আইটি ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে আধুনিক ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তোলা হয়। বর্তমানে প্রি-প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদান কার্যক্রম চালু রয়েছে।
এখানে শিক্ষার্থীদের শুধু বইভিত্তিক শিক্ষা নয়, বরং প্র্যাকটিক্যাল শেখানো, কম্পিউটার শিক্ষা, স্পোকেন ইংলিশ এবং পাবলিক স্পিকিংয়ের মাধ্যমে আত্মবিশ্বাসী করে তোলা হয়। পাশাপাশি সরকারি কারিকুলামের পাঠদানও গুরুত্বের সাথে সম্পন্ন করা হয়।
আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তোলা, যাতে তারা ভবিষ্যতের জন্য দক্ষ, আত্মবিশ্বাসী এবং প্রযুক্তিতে পারদর্শী হয়ে উঠতে পারে।
আমাদের রূপকল্প (Vision)
প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষার মাধ্যমে একটি স্মার্ট এবং দক্ষ প্রজন্ম গড়ে তোলা।
আমাদের লক্ষ্য (Mission)
গুণগত মানসম্পন্ন পাঠদান, বাস্তবমুখী কারিগরি শিক্ষা এবং নৈতিক মূল্যবোধ নিশ্চিত করা।